বায়োপিকে আমিরকে চান সঞ্জীব

 
ভারতের জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুরকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। সঞ্জীব নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চান, এখানে তার চরিত্রে বলিউড অভিনেতা আমির খান অভিনয় করুক।
 
সঞ্জীব কাপুর বলেছেন, আমার ওপর বায়োপিক নির্মাণের জন্য কথা চলছে। যদিও আমি মনে করি, আমার আরো বেশি কাজ করা দরকার। জীবনে আমার এখনো অনেক কিছু অর্জন করতে হবে। 
 
তার চরিত্রে কাকে দেখা যেতে পারে এমন প্রশ্নের জবাবে সঞ্জীব কাপুর বলেছেন, বলিউডে অনেক ভাল অভিনেতা আছেন যারা আমার চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন। তবে আমি চাইব, আমার ভাল বন্ধু ও অভিনেতা আমির খান এই চরিত্রে অভিনয় করবে। 
 
সঞ্জীব কাপুরের ‌রান্নার অনুষ্ঠান ‘খানা খাজানা’ ভারতের একটি জনপ্রিয় অনুষ্ঠান। ভারত ছাড়াও বিশ্বের প্রায় ১২০টি দেশে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। খবর: ওয়ান ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস