রাজধানীর মহাখালীতে বনভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মহাখালীর আমতলীর বনভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকাল ১০ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ইত্তেফাক/কেকে