সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে অ্যাঞ্জেলিনা জোলি

 
কয়েকদিন আগেই ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার নাকি বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে নাকি উঠেছেন জোলি। 
 
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, জোলি তার ছয় সন্তানকে নিয়ে এখন লস অ্যাঞ্জেলসের একটি ভাড়া বাড়িতে  আছেন। 
 
রিয়েল স্টেটের একটি সূত্র বলেছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জোলি মাসে ৯৫ হাজার মার্কিন ডলার দিয়ে একটি বাড়ি ভাড়া করেছেন। তাড়া থাকায় না দেখেই ভাড়া নেন জোলি। 
 
গত ২০ আগস্ট পিটের সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন জোলি। পরিবারের কথা চিন্তা করেই বিচ্ছেদের পথে হেঁটেছেন বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস