গফরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তঃনগর ট্রেনের টিকিট বেশি দামে বিক্রির সময় সোহেল (৩৫) নামে এক টিকিট কালোবাজারিকে গফরগাঁও পৌরসভা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
সোমবার সকাল ১১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকা থেকে পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ ও পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম টিপুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্তঃনগর ট্রেনের চারটি টিকেটসহ কালোবাজারি সোহেলকে আটক করে।
 
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হোসেন জানায়, সোহেল দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারিতে বিক্রি করে আসছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ