রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

 
রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় ইয়াসিন আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। 
 
ইয়াসিন নগরীর হেতেমখাঁ কারিগর পাড়ার মৃত মোরশেদ খানের ছেলে।
 
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ইয়াসিন আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তবে ঘটনার পরে অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হবে বলেও জানান ওসি।
 
 
ইত্তেফাক/কেকে