সিলেট ও মৌলভীবাজার থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। সোমবার শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার এই তথ্য জানিয়েছেন।গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার।
প্রভাত কুমার জানিয়েছেন, গাড়িগুলোর মধ্যে একটি মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন।
তবে গাড়িগুলোর আনুমানিক মূল্য কত সে বিষয়ে তিনি কোন ধারণা দিতে পারেননি।
IMG0
তিনি বলেছেন, উদ্ধার হওয়া তিনটি গাড়িই কারনেটের আওতায় আনা গাড়ি।
শুল্কমুক্ত সুবিধায় পর্যটকদের গাড়ি নিয়ে আসার সুবিধাকে কারনেট বলা হয়। তবে ঐ সুবিধা ২০১২ সালেই বিলুপ্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ফলে ঐ সুবিধা ব্যবহার করে আনা গাড়িগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হয়।
ইত্তেফাক/এএসএস