ভাঙ্গায় দেড় লাখ টাকার কারেন্ট জাল জব্দ

 
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ভাঙ্গা পৌর বাজারের জাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায়। সেসময় বিভিন্ন দোকান হতে দেড় লাখ টাকা সমমূল্যের কারেন্ট জাল জব্দ করে ম্যাজিস্ট্রেট।
 
নিষিদ্ধ এসব কারেন্ট জাল বিক্রির অপরাধে জাল ব্যবসায়ী মনির হোসেন ও কিবরিয়া সেককে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুরবী গোলদার।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বনদ্বীপন মজুমদার জানায়, ভাঙ্গা বাজারের হাটের দিন ভ্রাম্যমাণ জাল ব্যবসায়ীরা বিপুল পরিমান কারেন্ট জাল গোপনে বিক্রির করার অভিযোগ ছিল। আমরা অভিযান চালিয়ে সেসব জাল জব্দ সহ সমস্ত জাল পুড়িয়ে ধ্বংস করে দেই।
 
ইত্তেফাক/আরএ