তালায় নারীর মরদেহ উদ্ধার

 
সাতক্ষীরার তালা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ খান হাসানুজ্জামান বলেন, স্থানীয়রা ওই বিলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 
ইত্তেফাক/আরএ