ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির ইউএসের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয়তাবাদী দল-বিএনপির একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মশাল অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিএনপির উদ্যোগে ডেমোক্রেটিক অব বাংলাদেশ শীর্ষক কর্মশালায় দুপক্ষের প্রায় ১৫ জন এ কর্মশালায় অংশ নেবেন। কর্মশালায় ডেমোক্রটিক পার্টির ইউএস প্রতিনিধি স্টাফারজনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কর্মশালয় অংশ নেবেন। কর্মশালায় বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।