এসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনিউরের জঙ্গিবিরোধী মানববন্ধন

রাজধানী উত্তরার জসীমউদ্দিন রোডের রোববার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উন্নয়নমূলক সংগঠন এসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনিউর (AWE)।  
 
মানববন্ধনে এসোসিয়েশনের অব উইমেন এন্টারপ্রেনিউরের প্রেসিডেন্ট হাফিজা মমতাজ হাসি বলেন, ‘আমরা বেড়ে উঠেছি একটা সুস্থ সুন্দর বাংলাদেশে। কিন্তু বর্তমানে এ দেশে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদে একবার পা দেওয়া মানে একটা পরিবার তথা সমাজ ধ্বংস। তাই যারা এই পথে পা বাড়াচ্ছেন তারা ফিরে আসুন, দেখুন সামনে দিনগুলো কতে সুন্দর।’  
 
এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নাজমা মাসুদ বলেন, ‘এখনকার তারুণ্য অন্ধকারকে আলো ভেবে মিথ্যে আশায় মরিচিকা বাধছে। প্রতিটি পরিবারকে জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকতে হবে।’
 
এসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনিউনের অন্য সদস্যরা জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি
 
 
পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থায় নারীরাই পারে উন্নয়নের দ্বার খুলতে। তবে তাদের সংঘবদ্ধ হওয়া খুব জরুরি। এমনই উন্নয়নমূলক সংগঠন এসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনিউর (AWE)।  তারা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন।