যুদ্ধাপরাধ : ত্রিশালে ৩ ভাইয়ের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ত্রিশালে যুদ্ধাপরাধের অভিযোগে তিন ভাইয়ের বিরুদ্ধে ময়মনসিংহে ৩ নম্বর আমলী আদালতে সোমবার মামলা হয়েছে। 
 
আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে প্রেরণ করার নির্দেশ দেন। 
 
মামলার বিররণে জানা গেছে, ত্রিশালের ছলিমপুর গ্রামের তিন ভাই আক্কেছ আলী (৭০), নূরুল ইসলাম (৬৮) ও নুর মোহাম্মদ (৬৫) ১৯৭১ সালে একাধিক হত্যা, লুতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা অত্যাচার করে। এ সব অভিযোগসহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে একই গ্রামের আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। 
 
নজরুল ইসলাম চুন্নু বাদী পক্ষের আইনজীবী হিসেবে আদালতে এ মামলা উপস্থাপন করেন। তিনি জানান, মামলার বাদীর ভাইকে হত্যা ও বোনকে ধর্ষণ করা সুনিদিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে প্রেরণ করার নির্দেশ দেন।
 
কোর্ট ইন্সপেক্টর মো. নওজেস আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক/ইউবি