সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিশু শীর্ষেন্দুর চিঠির পরিপ্রেক্ষিতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দফতর থেকে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
সোমবার রাজধানীর মিরপুরে গাবতলী-সিন্নিরটেক সড়ক উদ্বোধন কালে তিনি এ কথা জানন।
সেতুটি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দুর চিঠি প্রধানমন্ত্রী সানন্দে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে ফিজিবিলিটি পর্যবেক্ষণের জন্য একটি টিম মির্জাগঞ্জে যাবে।
ইত্তেফাক/এএম।