গফরগাঁওয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রাহিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
 
সোমবার দুপুর আড়াইটার দিকে উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিণা গ্রামের মৃত ইছাহাকের ছেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাহিম মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/ইউবি