নিবিড় পর্যবেক্ষণে সৈয়দ শামসুল হক

কবি সৈয়দ শামসুল হককে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার দুপুরের দিকে তাকে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়। তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়ার প্রয়োজন পড়ছে না। নিউমোনিয়ার প্রকোপ একটু বেড়ে যাওয়ায় নিবড়ি পর্যবেক্ষণে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
 
এর আগে লন্ডনে দীর্ঘ চার মাস চিকিত্সা শেষে জীবন শঙ্কা নিয়ে আগস্টে দেশে ফিরেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেননি। শরীরে ক্যান্সার নিয়েই নতুন নাটক লেখার কাজে হাত দিয়েছেন সৈয়দ হক।