মানিকগঞ্জে উপজেলা নির্বাচনে প্রায় ভোটার শূণ্য ছিল কেন্দ্রগুলো

মানিকগঞ্জে উপজেলা নির্বাচনে ভোটারদের স্বতঃফূর্তভাবে কেন্দ্রে যাননি অধিকাংশ ভোটাররা। রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে এই এলাকার ভোটগ্রহণ শেষ হয় একরকম ভোটারদের অনুপস্থিতির মধ্য দিয়েই।

সদর উপজেলার লওখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় এই কেন্দ্রে মোট ৭টি বুথে ৪১০টি ভোট জমা পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৮১জন। জাগীর উচ্চ বিদ্যালয়েও এ সময় একই দৃশ্য চোখে পড়ে। দুপুর ২টা পর্যন্ত মোট ৫টি বুথে ১৯৪টি ভোট পড়ে যার মোট ভোটার ১৭৯৪ জন। এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ কেন্দ্রে দুপুর পর্যন্ত মোট ৮টি বুথে ১৬৩টি ভোট পড়ে যার মোট ভোটার ২ হাজার ৯৮৭ জন। একইভাবে খান বাহাদুর আওলাদ হোসেন খান স্কুলে দুপুর পর্যন্ত মোট ৭টি বুথে ৪৫৪টি ভোট পড়ে, যার মোট ভোটার ২৭৮২ জন; মডেল হাই স্কুল বেলা ১টা পর্যন্ত ৩টি বুথে জমা পড়ে ১০৫টি ভোট, যার মোট ভোটার ১১৮৩ জন।

এলাকার অন্যান্য কেন্দ্রের অবস্থাও প্রায় একই। সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলা ১টা পর্যন্ত মোট ৫টি বুথে ১৯৪ ভোট পড়ে, যার মোট ভোটার ২ হাজার ২৭৯ জন; টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বেলা ১টা পর্যন্ত মোট ৬টি বুথে ১৬২ ভোট পড়ে, যার মোট ভোটার ২ হাজার ৩২ জন; নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৫টি বুথে মোট ১৪৮টি ভোট পড়ে, যার মোট ভোটার ১৭৩২ জন; ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত মোট ৬টি বুথে ৮৩টি ভোট পড়ে, যার মোট ভোটার ২ হাহার ২২৭ জন; মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত মোট ৫টি বুথে ১১১টি ভোট জমা পড়ে। 

আরও পড়ুন:  উপজেলা পরিষদ নির্বাচন: জীবননগরে হাজী হাফিজ বেসরকারিভাবে জয়ী

উল্লেখ্য, মানিকগঞ্জের সাত উপজেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ১০হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭২১জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন।

ইত্তেফাক/জেডএইচডি