পুরান ঢাকায় দগ্ধ শিশুর মৃত্যু

 
পুরান ঢাকার এক বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু সানজিদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে পাঁচদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন ছিল। 
 
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সকাল আটটার দিকে দুই বছর বয়সী সানজিদার মৃত‌্যু হয়। তার শরীরের ৩৮ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। 
 
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদার বাবা রেজাউল করিম, মা রানী ও বোন আনিকা একই হাসপাতালে চিকিৎসাধীন। 
 
গত বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির একটি টিনশেড বাড়ির কক্ষে আগুন লাগলে একই পরিবারের চারজন দগ্ধ হয়।
 
ইত্তেফাক/এএসএস