হবিগঞ্জে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্র আটক

 
হবিগঞ্জে পুলিশের কনস্টেবল পদে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে একজন আটক হয়েছেন। তিনি নিজেকে ঢাকার সরকারি তিতুমির কলেজের অর্থনীতি ২য় বর্ষের ছাত্র বলে দাবি করেছেন।
 
আটক ওই যুবক কুমিল্লার সিদলাই এলাকার আব্দুস সালামের ছেলে রুবেল সরকার। তিনি চুনারুঘাট উপজেলার রাণিকোট গ্রামের আব্দুল মালেকের ছেলে মাহিন মিয়ার বদলে পরিক্ষায় অংশ নিতে এসেছিল।
 
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, মঙ্গলবার জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মাহিন মিয়ার বদলে রুবেল সরকার অংশ নেয়। প্রবেশপত্রে মাহিনের ছবি বদল করে নিজের ছবি জুড়ে দেয়। বিকেলে পরীক্ষা শুরু হলে প্রবেশপত্র পরিদর্শনকালে রুবেল সরকারকে সন্দেহ হয়। দেখা যায় প্রবেশপত্রের ছবিটি বদলে ফেলা হয়েছে। পরিস্কার বুঝা যাচ্ছিল এখানে অন্যকোন ছলি লাগানো ছিল। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন। পরে তাকে আটক করে সদর থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

ইত্তেফাক/এএম।