বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মেধাবী শিক্ষার্থী রিফা তাসপিয়া তুবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের অগ্রগতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও সহপাঠীরা।
মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের সাতমাথায় নিহত তুবার সহপাঠী, শিক্ষার্থী ও স্বজনদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মেধাবী কলেজ ছাত্রী তুবাকে হত্যা করা হয়েছিল। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ সময়ে পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই। তাই দ্রুত তুবা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
ইত্তেফাক/এমআই