নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ১৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এ আদেশ দেন। এর আগে আসামিরা একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট নাটোরের সিংড়া উপজেলার বড়গ্রামের মোজাফ্ফর হোসেন (মোজাই ডাকাত) নামে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার ভাই হাসেম আলীকে পিটিয়ে আহত করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে ৫ আগস্ট নিহত মোজাই ডাকাতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নাম উল্লেখ ও আরো ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।
ইত্তেফাক/ইউবি