ইনজুরি নিয়ে ৬ সপ্তাহ মাঠের বাইরে ডি ভিলিয়ার্স

কনুইয়ের ইনজুরির জন্য ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এবিডি ভিলিয়ার্স।  ইনজুরির জন্য তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজ ও অ্যাওয়ে টেস্ট সিরিজ মিস করবেন।
 
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন ডি ভিলিয়ার্সের কনুইতে অস্ত্রোপচার করতে হবে। তিনি বলেন, মঙ্গলবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন ডি ভিলিয়ার্স। তার ব্যথা সম্পূর্ণ সারেনি, সেটা সামনে রেখেই আগামী সপ্তাহে অস্ত্রোপচার করা হবে। 
 
এই ইনজুরির কারণে সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটির পাশাপাশি ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট ম্যাচ মিস করবেন। এছাড়া ডি ভিলিয়ার্স ইনজুরির কারণে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেটি মিস করেছেন।  ক্রিকইনফো। 
 
ইত্তেফাক/এসএসএ