জার্মানিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত মোহাম্মদ আলী সরকারকে মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পেশাদার কূটনীতিক মোহাম্মদ আলী সরকার বিসিএস (পররাষ্ট্র) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। সরকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এবং ব্রাসেলস-এ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন। কূটনীতির বহুপাক্ষিক ক্ষেত্রে বিশেষ করে জাতিসংঘ ব্যবস্থায় তিনি একজন বিশেষজ্ঞ।
মোহাম্মদ আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং যুক্তরাষ্ট্রের টুয়াট বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল' অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং ২ পুত্র সন্তানের জনক। -বাসস।
ইত্তেফাক/এসএস