নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার পাঁচুপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত আনোয়ার বেগম পাঁচুপুর গ্রামের শুকবর প্রামানিকের স্ত্রী ।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ার বেগম বাড়ির কাজ শেষ করে ঘরে যান । এ সময় তার ঘরে থাকা টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার বেগমকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই