সেফটিক ট্যাংক থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

নাটোর আধুনিক সদর হাসপাতালের একটি সেফটিক ট্যাংক থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনের দিকে নবনির্মিত একটি সেফটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটির ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
নাটোর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালের পেছনের দিকে একটি নবনির্মিত সেফটিক ট্যাংকের ভেতর একটি মৃতদেহ দেখতে পেয়ে একজন পথচারী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মৃতদেহটি ওখানে ফেলে রেখে গেছে।
 
ইত্তেফাক/ইউবি