নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে পেশাগত দায়িত্ব পালনকালে নেত্রকোনায় সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গত সোমবার নেত্রকোনা পৌরসড়কে বিভিন্ন মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ মানববন্ধন করেছেন। গত শুক্রবার সাংবাদিকদের উপর এ হামলা হয়।
মানববন্ধন চলাকালে হামলার নিন্দা ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া এবং হামলায় আহত সাংবাদিক শ্যামলেন্দু পাল। মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, সিনিয়র সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, লাভলু পাল চৌধুরী, কবির হোসেন চান মিয়া, সঞ্জয় সরকার, আলতাবুর রহমান কাশেম, মনোরঞ্জন সরকার, সালাউদ্দিন খান রুবেল এবং গুরুতর আহত সাংবাদিক পল্লব চক্রবর্তী।
ইত্তেফাক/এএন