টেকনাফে ৯ লাখ ইয়াবা উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
 
মঙ্গলবার রাত ১০ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপের নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, ইয়াবার চালানের খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালান।
 
এ সময় মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা নাফ নদীর মোহনায় পৌঁছলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এতে পাচারকারীরা নৌকাটি ফেলে পালিয়ে যান। পরে নৌকা থেকে ৯ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে