হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছেন। নিহত সুজন হোসেন (৬) উপজেলার চাঁদপুর গ্রামের আলম হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুজন উপজেলায় শীতেলী বাজারে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি নসিমন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ