লক্ষ্মীপুরে পৃথক হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এক মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অন্য মামলায় ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম লক্ষ্মীপুরে সুলতানা বেগম ফেরদৌসী (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে তার দেবর বেলাল হোসেনকে (৩০) মৃত্যুদণ্ড দেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী লোকমান হোসেন নামে এক কৃষককে হত্যার দায়ে ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
মামলা দুটির রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ