চৌমুহনীতে কলেজ ক্যাম্পাসে বিদেশি পিস্তলসহ কিশোর গ্রেফতার

চৌমুহনী সরকারি এসএ কলেজ ক্যাম্পাসে পিস্তলসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম জানান, মঙ্গলবার বিকালে গনিপুর গ্রামের শান্ত (১৯) কলেজ ক্যাম্পাসে এসে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। এ সময় কলেজের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কলেজের কর্তব্যরত কর্মকর্তারা ‍ওই কিশোরকে ধরে তার কাছে নিয়ে যায়। পরে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ এসে একটি বিদেশি নাইন-এমএম বোরের পিস্তলসহ শান্তকে গ্রেফতার করে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, শান্তর রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ