কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে অভিযান চালিয়ে নয় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন ঘেঁষা ওই নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ওই ইউনিয়ন ঘেঁষা নাফ নদীর মোহনায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ডিঙ্গি নৌকা নদীর মোহনায় পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা থামার সঙ্কেত দেয়। এ সময় পাচারকারীরা ডিঙ্গি নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে এসব ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য অধিদফতরে জমা দেয়া হয়েছে।
কোস্টাগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বুধবার সকালে সংবাদ সম্মেলনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ