ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
 
বুধবার দুপুরে এসব স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধে প্রায় দুই ঘণ্টা শহরে যান চলাচল বন্ধ থাকে।
 
পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। পরে তারা সড়ক থেকে সরে যায়।
 
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবার স্মারক লিপি প্রদান করে।
 
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ কর্মসূছিতে অংশ নেয়।
 
ইত্তেফাক/এএসএমইউ