বৃষ্টিতে ডুবে যায় ডিসি সড়কের বটতলীর অংশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমজমাট ব্যবসা কেন্দ্র বটতলী শহর। এ শহর দক্ষিণ চট্টগ্রামের সেরা বাণিজ্যিক কেন্দ্রও হিসেবে বেশ পরিচিত। এ শহরের বুকে রয়েছে দরবেশহাট ডিসি সড়কের আধ কিলোমিটার অংশ। প্রায় আধ কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও অসংখ্য দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
 
এলজিইডির আওতাধীন সড়কটির এ ব্যবসা কেন্দ্রের আধ কিলোমিটার অংশের অধিকাংশই বৃষ্টিতে ডুবে যায়। তখন বুঝা যায় না এটি সড়ক না ডোবা। রাস্তার অংশটি পরিণত হয় খালে। যে কারণে জনগুরুত্বপূর্ণ সড়কের এ অংশটির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বটতলীর ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাসহ যাতায়াতকারীদের।
 
জানা গেছে, বটতলী শহরের ওই রাস্তার অংশে ড্রেন না থাকা কিংবা ভরাট হওয়ার কারণে বৃষ্টির পানি চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে।
 
বটতলী শহরের ব্যবসায়ী সাত্তার সিকদার জানান, সামান্য বৃষ্টিতেও সড়কটির বটতলী অংশে হাঁটু পরিমাণ পানি জমে যায়।
 
ইত্তেফাক/এএসএমউউ