মাত্র ৫০ রানে দুই ওপেনারকে হারানোর পরে মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। দুই জনের অর্ধশত রানের জুটিতে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ।
২৪ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারালেও মিরওয়াইস আশরাফের করা ১১তম ওভারের চতুর্থ বলেই আউট হন তামিম।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক ঘটছে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, নিজেদের শততম ওয়ানডে জয়েরও স্বাদ পাবে বাংলাদেশ। দলীয় ৪৩ রানে আউট হওয়ার সময় তামিম ৩৬ বলে ২০ রান করেছিলেন। আশরাফের করা ১৩তম ওভারেই শিকারে ২০ রান করে ফিরে গেছেন সৌম্য।
সেখান থেকেই হাল ধরেন মুশফিক-মাহমুদুল্লাহ। ৪০ বলে ৩২ রান করেছেন মুশফিক, চার মেরেছেন ৪টি। ৩৮ বল খেলে ২৫ রান করেছেন মাহমুদুল্লাহ। ক্রিকইনফো।
ইত্তেফাক/এসএসএ