রাজশাহীতে গ্রেফতার ৩৬, মাদক উদ্ধার

মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩, রাজপাড়া থানা ১১, মতিহার থানা ৭, শাহমখদুম থানা ২ এবং ডিবি ৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টের আসামি, পাঁচজন মাদক ব্যবসায়ী এবং আটজন মাদকসেবী ও অন্য মামলার আসামি।
 
আরএমপির মুখপাত্র জানান, অভিযানে ৫৩ গ্রাম হেরোইন, ১১ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি