বিপদজনক হয়ে ওঠা মোহাম্মদ শেহজাদকে তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ১৬তম ওভারটি করতে এসে শেহজাদকে বোকা বানিয়ে তাসকিনের ক্যাচে পরিণত করেন তিনি।
১৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৬৪ রান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামার পরে আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে। এই ম্যাচে অভিষিক্ত মোসাদ্দেক ১৪তম ওভার করতে এসে তুলে নেন হাশমাতুল্লাহ শাহিদিকে। অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন। হাশমাতুল্লাহ শাহিদিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি। এর পরেই বিপদজনক হয়ে ওঠা শেহজাদকে ক্যাচে পরিণত করেন সাকিব। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৫ রান করেছিলেন শেহজাদ।
৬ ওভার করে আফগানিস্তানের তিনটি উইকেটই নিয়েছেন সাকিব।