সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২

 
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রোড ডিভাইডারের কাছে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো তিন যাত্রী।
 
বুধবার রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মুছার ছেলে মোতালেব (৪৫) ও যশোরের সামলাগাঁতীপাড়া রফিকুলের ছেলে ফারুকের (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী অটোরিকশাটি মুলিবাড়ী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। চালকসহ আহত হন তিনজন।
 
 
ইত্তেফাক/কেকে