ঘরের মাঠে বায়ার্নকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ

 
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৩৫ মিনিটে ফেরিরা ক্যাসকোর গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এরপর উভয় দল গোল করতে ব্যর্থ হলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ অ্যাটলেটিকো।
 
অ্যাটলেটিকো মাদ্রিদ আরো আগে হয়ত গোলের দেখা পেত। ৩৫ মিনিটে হওয়া এই গোলের আগে দুর্দান্ত দুটি সুযোগ পায় ফার্নান্দো তোরেস। কিন্তু ম্যানুয়েল ন্যুয়ার তোরেসের সেই চেষ্টা ব্যর্থ করে দেন। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে সেরা বায়ার্নের আক্রমণভাগ এদিন ছিল ম্লান। কেননা পুরো ৯০ মিনিটের ম্যাচে তারা তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। এই ম্যাচে জয়ের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদ আরো একবার প্রমাণ করলে, তাদের রক্ষণভাগকে টপকানো যে কোন দলের জন্যই কঠিন।
 
এদিকে স্পেনের মাটিতে বায়ার্নকে আরো একবার ১-০ হারিয়েছিল অ্যাটলেটিকো। সেটা গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে। তবে সেটা ছিল সেমিফাইনালে। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে হেরে গিয়েছিল বায়ার্ন। এবারও কি একই পরিণতি হবে তাদের? গোল ডটকম।
 
ইত্তেফাক/আরএ