বাসে ডাকাতিকালে আটক ৪

 
আশুলিয়ায় বাসে ডাকাতিকালে চার জনকে আটক করেছে পুলিশ। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
 
বৃহস্পতিবার ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, জিরানী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীদের জিম্মি করে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে ‍পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ওই বাস থেকে চার ডাকাত সদস্যকে আটক করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে