পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহম্মম কামরুজ্জামন চৌধুরীকে আইন পেশা হতে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
কামরুজ্জমানা চৌধুরী কুমিল্লার স্থানীয় একটি কামিল মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে ১৯৯৯ সালের ২৩ ডিসেম্ববর থেকে কর্মরত রয়েছেন। কর্মরত থাকার বিষয়টি গোপন রেখে বার কাউন্সিলে মিথ্যা হলফনামা দাখিল করে আইন পেশায় অংশ নেন তিনি। প্রভাষক পদ ও আইন পেশা পরিচালনা গুরুতর পেশাগত অসদাচরণ। এই কারণে তাকে বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস ১৯৭২ এর ৩২(১) ধারা অনুযায়ী তাকে আইন পেশা হতে অপসারণ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস