নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, এদিন সকালে উপজেলার ব্রাহ্মণখালী এলাকার ৩শ ফুট সড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ইত্তেফাক/কেকে