গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর মারা গেছেন। মৃতরা হলেন, উপজেলার জগ্ননাথপুর চাঁদপাড়া গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে স্থানীয় ধর্মা কালিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন (৫০) ও তার ছোট ভাই রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা নাহিদ হাসান (৩২)।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ওই গ্রামের নুরুল আমিন গোসল করার পর বাসার ছাদের উপর জিআই তারে কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে ছোট ভাই কনক তাকে উদ্ধারে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ