মেলান্দহে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে বুধবার দিবাগত রাতে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. নাছিমুল ইসলাম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় মেলান্দহ রেলস্টেশন পৌঁছে। এরপর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি কাটা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গী ও ফুল শার্ট ছিল। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করেছে। 
 
 
ইত্তেফাক/এমআই