কাউখালীতে নির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না, রঘুনাথপুর, চিরাপাড়া, পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ২৭ জন নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
 
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা উপজেলা পরিষদ সভা কক্ষে তাদের এ শপথ বাক্য পাঠ করান। ইউএনও লাবনী চাকমাই এতে সভাপতিত্ব করেন।
 
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু, নব-নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য রোকসনা বিনু ও ইউপি সদস্য বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ