বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর সিদ্দিকীর ছেলে ইরাদ আহাম্মেদ সিদ্দিকী ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ্যাড. ইন্দ্রনাথ রায় বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি