ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ছোট ভাইয়ের ফলার আঘাতে ইদ্রিস মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, বাড়িতে ডিসের তাকে কাপড় শুকানো নিয়ে চাঁনপুর গ্রামের নবীন মিয়ার সঙ্গে তার বড় ভাই ইদ্রিস মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবীন মিয়া ঘরে থাকা ফলা দিয়ে ইদ্রিস মিয়ার বুকে আঘাত করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নবীন মিয়া পলাতক রয়েছে।
ইত্তেফাক/ইউবি