খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেয়ার সময়সীমা আগামী ২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত শেষ সময় ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী রবিবার বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন পূর্বের নিয়মানুযায়ী দাখিল করা যাবে।
বৃহস্পতিবার বিকালে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ku.ac.bd Ges ku.cloudonebd.com এ পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করে জানা যাবে।
উল্লেখ্য, আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআই