সম্প্রীতির আহ্বানে রামু সহিংসতার ৪ বছর স্মরণ

‘দূর হোক সাম্প্রদায়িকতা, সম্প্রীতির সমুজ্জ্বল সুবাতাসে উদ্ভাসিত হোক সকল নাগরিক জীবন’ এই আহ্বানে  নানা আয়োজনে রামু সহিংসতার চার বছর পূর্তি স্মরণ করলো বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। 
 
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সেই অশুভ দিনে ধ্বংসপ্রাপ্ত পবিত্র  বুদ্ধের ধাতু, বুদ্ধ মূর্তি, বৌদ্ধ বিহার, পবিত্র ত্রিপিটক হারিয়ে যাওয়া সকল স্মৃতির উদ্দেশ্যে পুণ্যদান করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রামু লালচিং-মৈত্রী কমপ্লেক্সে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। 
 
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. জিনবোধি মহাথের। 
 
ধর্মসভায় অন্যদের মধ্যে শ্রীকুল রাখাইন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞাদ্বীপা মহাথের, দ্বীপ শ্রীকুল ধর্মরত্ম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপাঞাচারা মহাথের, রামু মৈত্রী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাতিলোক মহাথের, হাজারীকুল বোধিরতত্ম বৌদ্ধ বিহারের প্রজ্ঞাবোধি থের, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন থের প্রমুখ ধর্ম দেশনা করেন।
 
ইত্তেফাক/ইউবি