অভিনব কায়দায় রোগী সাঁজিয়ে অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিলের চালান বহনের একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দি সেতু টোল প্লাজা থেকে তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাদশা মিয়া(২২), রেবেকা সুলতানা (২৫), মামুন আক্তার (২৪)।
তাদের কাছ থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঢাকার সিআইডির সহকারী পুলিশ সুপার এহসান উদ্দীন চৌধুরি জানান, কুমিল্লা এলাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে এক নারীকে সন্তানসম্ভবা সাজিয়ে ঢাকায় আসছিল। খবর পেয়ে দাউদকান্দি মেঘনা সেতু টোল প্লাজায় আজ ভোর সাড়ে চারটায় তল্লাশি করা হয়। তল্লাশিকালে দেখা যায়, রেবেকা সুলতানা তার পেটে কাপর পেচিয়ে সন্তানসম্ভবা সেজেছেন।
গ্রেফতারকৃতরা জানান, অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ফেনসিডিল আনা নেয়া করলে পুলিশ তল্লাশি করেনা। এই সুযোগে তারা দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেনসিডিল বহন করছিলেন।
ইত্তেফাক/এমএইচ