শুরু হয়েছে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
এবার ১ হাজার ২২৬টি পদের বিপরীতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। প্রতি পদের বিপরীতে প্রায় ১৯৯ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
এবারের বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। গত ৯ আগস্ট ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং ২১ সেপ্টেম্বর পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করে পিএসসি।
ইত্তেফাক/কেকে