সাভারের বংশী নদী থেকে অজ্ঞাত (১১) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বংশী নদীর ভাগলপুর বালুর মাঠ এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, বংশী নদীর ভাগলপুর বালুর মাঠে অজ্ঞাত শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে