প্রেম করছেন রণবীর-শ্রুতি!

রণবীর কাপুর ও শ্রুতি হাসান প্রেম করছেন। এ বছরের শুরুতে দু'জনে একসঙ্গে একটা বিজ্ঞাপনের শুটিং করেছিলেন, তখন থেকেই দু'জনের বন্ধুত্ব এবং তারপর প্রেম শুরু। এমনটাই জানিয়েছে বলিউড লাইফ।
 
সূত্রের খবরে প্রকাশ, রণবীর-শ্রুতিকে বেশ কয়েকবার গভীর রাতে একসঙ্গে ডিনার করতেও দেখা গেছে। এখানেই শেষ নয়, এই খবর সামনে আসার পর অনেকেই শ্রুতিকে রণবীর আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য দায়ী করছেন।
 
তবে অন্য একটা ওয়েবসাইট দাবি করছে, পুরোটাই নাকি গুজব। রণবীরের একজন কাছের বন্ধু তাদের জানিয়েছেন, রণবীর-শ্রুতির মধ্যে বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। 
 
সেই বন্ধুর কথায়, 'একদম ভুল খবর এটা। রণবীর-শ্রুতি একদিনের জন্যেও ডেট করেননি একে অপরকে। রণবীর এখন একা। আর সে এইভাবেই এখন কিছুদিন থাকতে চায়।'
 
অবশ্য যখন থেকে ক্যাটরিনা-রণবীরের ব্রেক আপ হয়েছে, বহু নায়িকার সঙ্গেই নাম জড়িয়ে বিভিন্ন গুজব শোনা গেছে রণবীরের সম্বন্ধে। অন্যদিকে, শ্রুতির নামের সঙ্গে জড়িয়েছে দক্ষিণী নায়ক ধানুশ এবং সিদ্ধার্থের নাম। দুটো ক্ষেত্রেই অবশ্য খবরটা যে ভুল তা কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দেন শ্রুতি। তিনি জানান, তিনি ও রণবীর দুজনেই এখন একা, তাই তাদের নিয়ে একটু আধটু গুজব রটবে সেটাই তো স্বাভাবিক।
 
ইত্তেফাক/এএম